মালদা

মালদা জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বন্ধুদের উদ্যোগে বানভাসি মানুষদের করা হল খাবার বিলি

মালদা জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে বিগত সাত দিন থেকে বন্যার্ত মানুষদের করা হচ্ছে খাবার বিলি। পুরাতন মালদা ও ইংরেজবাজার মিউন্সিপালিটির বিভিন্ন এলাকা তারা বানভাসি মানুষদের খাবার বিলি করছেন বলে জানান ক্লাবের সদস্য হরেন চৌধুরী। আজ তারা মুচিয়া অঞ্চলের রেল লাইন সংলগ্ন এলাকায় গিয়ে বানভাসি মানুষদের হাতে শুকনো খাবার তুলে দেন। উপস্থিত ছিলেন মালদা জার্নালিস্ট ক্লাবের অনেক সদস্য।